ছবি সংগৃহীত
সারাদেশ

বাসযাত্রী স্বামী-স্ত্রীর কাছে মিললো ইয়াবা

নিজস্ব প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর থেকে নয় হাজার ৩২০ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুমিল্লার বুড়িচংয়ের পাঁচোড়া এলাকার বাসিন্দা জামাল হোসেন (৩০) ও তার স্ত্রী রহিমা (২৮)।

র‌্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রিজওয়ান সাঈদ জানান, আটক স্বামী-স্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বাসে যাত্রীবেশে ইয়াবার বিপুল পরিমাণ চালান পরিবহন করে আসছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে ইয়াবা নিয়ে এসে তারা ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় সরবরাহ করছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা