ছবি সংগৃহীত
সারাদেশ

বগুড়ায় ছুরিকাঘাতে আহত ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ায় ছুরিকাঘাতে আহত ওমর ফারুক (১৪) নামে ওই ছাত্র শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মারা যায় সে।

মৃত ওমর ফারুক গাবতলী উপজেলার হোসেনপুর এলাকার মজিবর রহমানের ছেলে। তবে তারা মালতীনগর নামাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো। এছাড়া ওমর ফারুক মালতীনগর হাইস্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

জানা গেছে, ১১ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে মালতীনগর হাইস্কুল মাঠের পাশে এক গলিতে প্রেমঘটিত কারণে ওমর ফারুকের পেটে ছুরিকাঘাত করে একই স্কুলের দশম শ্রেণির এক ছাত্র। পরে গুরুতর আহত অবস্থায় ওইদিনই শজিমেক হাসপাতালে ওমর ফারুককে ভর্তি করানো হয়। ভর্তির ৬দিন পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওমর ফারুকের মৃত্যু হয়।

বনানী ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ জানান, এ ঘটনায় মামলা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা