সারাদেশ

দেড় বছরের সাজা এড়াতে ৭ বছর পলাতক

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীতে স্ত্রীর করা মামলায় ১ বছর ৬ মাসের সাজা হয় নুরুল ইসলাম নামের এক যুবকের। সেই সাজা এড়াতে ছিলেন ৭ বছর পলাতক ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি নুরুল ইসলামের।

সোমবার (১৫ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪ নম্বর আলাইয়ারপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে ২০১২ সালে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চোপুলি-ইউনিয়নের জয়পুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে খালেদা আক্তার পনির সাথে বিয়ে হয় বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ধৃতপুর গ্রামের মজিদ পাটোয়ারী বাড়ির মৃত আবু বোরহান পাটোয়ারীর ছেলে নুরুল ইসলামের।

তাদের একটি কন্যা সন্তান হয়। কিন্তু বিয়ের দুই বছরের মাথায় পারিবারিক কলহের জের ধরে বাপের বাড়ি চলে যায় খালেদা। পরে নারী ও শিশু নির্যাতন আইনে আদালতে মামলা দায়ের করেন তিনি। ওই মামলায় নুরুল ইসলামকে এক বছর ৬ মাসের কারাদণ্ড দেয় আদালত। পরে গ্রেফতার এড়াতে তিনি ওমান চলে যান। তিনি দীর্ঘ সাত বছর ওমানে পালিয়ে ছিলেন। সম্প্রতি তিনি বাড়ি আসেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি বছরের ১৩ অক্টোবর দেশে আসেন নুরুল ইসলাম।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা