ছবি সংগৃহীত
সারাদেশ

সচল হলো ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: সাড়ে সাত মাস পর সচল হলো ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। এর আগে গত ২৬ মার্চ হেফাজতে ইসলামের কর্মীদের তাণ্ডবে রেলস্টেশনটি ক্ষতিগ্রস্ত হয়। তখন রেলওয়ে স্টেশনটি বন্ধ ঘোষণা করা হয়। তবে ইতোমধ্যে রেলস্টেশনটির প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে হয়েছে।

সংস্কার শেষে শনিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে এ স্টেশনের কার্যক্রম শুরু হয়। ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রাবিরতির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন তিনি।

জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ২৬ মার্চ হেফাজতে ইসলামের কর্মীরা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ব্যাপক তাণ্ডব চালায়। ওই সময় স্টেশনমাস্টারের রুম, অপারেটিং রুম, ভিআইপি রুম, প্রধান বুকিং সহকারীর রুম, টিকিট কাউন্টার, প্যানেল বোর্ড, সিগন্যালিং যন্ত্রপাতি, পয়েন্টের সিগন্যাল বক্স, লেভেল ক্রসিং গেটসহ অন্যান্য স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় রেলওয়ের আড়াই কোটি টাকার ক্ষতি হয়। ধ্বংসস্তূপে পরিণত স্টেশনটিতে পরদিন থেকে সব ট্রেনের যাত্রাবিরতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখে রেলওয়ে কর্তৃপক্ষ। সিগন্যাল ও কন্ট্রোল রুমের সংস্কার না হওয়ায় এতদিন অন্যান্য আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়া সম্ভব হয়নি। অবশেষে সব প্রকার সংস্কার কাজ শেষে আনুষ্ঠানিকভাবে আবারও যাত্রাবিরতি দেওয়া ট্রেনগুলো দাঁড়াচ্ছে।

বিশিষ্ট আবৃত্তি শিল্পী মনির হোসেনের সঞ্চালনায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের উদ্বোধনীতে আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা