সারাদেশ

সড়কে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই স্কুল শিক্ষার্থীর । এরমধ্যে একজন ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী। শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০ টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের সদর উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় উপস্থিত জনতা তাৎক্ষণিকভাবে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে৷ পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

নিহতরা হলেন- সানজিদা আক্তার ও ফাহমিদা আক্তার। নিহত সানজিদা রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের বাসিন্দা আরিফুর রহমানের মেয়ে ও ফাহমিদা আলমগীর হোসেনের মেয়ে। এরমধ্যে সানজিদা লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও ফাহমিদা ঢাকার সেগুন বাগিচা গার্লস হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী। দু'জন সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

জানা গেছে, আরিফুর রহমান তার পরিবার নিয়ে লক্ষ্মীপুর পৌর শহরে ভাড়া বাসায় থাকেন। তার মেয়ে সানজিদা ও ভাগনি ফাহমিদাকে নিয়ে মোটরসাইকেলযোগে কেরোয়া গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থল পৌঁছলে তারা দুইজন মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় রামগঞ্জ থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে একই সড়কের আটিয়াবাজার এলাকায় জনতা ট্রাকটি আটক করে। এ সময় চালককে আটক করে পুলিশে সৌপর্দ করে স্থানীয় জনতা। তবে এ ঘটনায় মোটরসাইকেল চালক আরিফুর রহমানের কিছু হয়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেওয়া হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা