নৌকা
সারাদেশ

নৌকা প্রার্থীর উপর হামলায় আহত ১০

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের নলবুনিয়াকান্দি ফকিরবাড়ি মসজিদ এলাকায় আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আফছার উদ্দিন ভূইয়ার উপর সন্ত্রাসী হামলা হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে এই হামলার ঘটনা ঘটে। এ সময় ১০ জন আওয়ামীলীগ প্রার্থীর কর্মী সর্মথক আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চরকেওয়ার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন গাজী ও তার ছেলে দলটির বিদ্রোহী প্রার্থী সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিগত নির্বাচনে নৌক প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়া আখতারুজ্জামান জীবনের পক্ষের নির্বাচন করছে। আরও জানান, সকালে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হাজী আফসার উদ্দিন ভূইয়া নলবুনিয়া কান্দিতে গণসংযোগ করতে এলে তার উপর মোক্তার হোসেন গাজী ছেলে- মেহেদি গাজীর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহীনি অর্তকিত হামলা চালিয়ে মারধর করে।

এসময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদের বাহন মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম, ফিরোজ খানসহ ১০ জন আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হামলার নৌকার প্রার্থী আলহাজ্ব আফছার উদ্দিন ভূইয়া বলেন, আমার বিপক্ষ বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আখতারুজ্জামান জীবন বিগত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়। দেশরত্ন শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। জীবন এবার দলের সিদ্ধান্ত না মেনে নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে আমার প্রচার-প্রচারণা বিভিন্ন ভাবে বাঁধা ও একের পর এক হামলা চালিয়ে আমাকে ও আমার কর্মী সর্মথকদের এলাকায় ছাড়া করতে চায়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এ ঘটনার সাথে জড়িতদের চিহৃিত করে আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা