গণহত্যা
সারাদেশ

উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত 

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: আজ ১৩ নভেম্বর কুড়িগ্রামের উলিপুর উপজেলার প্রায় ৬ লাখ মানুষের অবিস্মরণীয় ঐতিহাসিক ‘হাতিয়া গণহত্যা দিবস’। ১৯৭১ সালে এই দিনে স্বাধীনতা যুদ্ধে বিজয়ের প্রাক্কালে পাকিস্থানী হানাদার বাহিনী জঘন্ন, নৃশংস ও নারকীয় হত্যাকান্ড চালিয়ে প্রায় ৬৯৭ জন নিরপরাধ মানুষকে জড়ো করে পাখির ঝাঁকের মতো গুলি করে হত্যা করেছিল। সে দিনের সেই রক্তঝরা দিনটি ছিল ২৩ রমজান শনিবার, ভোরে মসজিদ থেকে আজানের ধ্বনি আসছিল। কোথাও কোথাও প্রস্তুতি চলছিল নামাজের। হায়েনাদের মর্টার শেলের শব্দে আকস্মিকভাবে সব কিছুই যেন স্তব্ধ হয়ে পড়ে। পরক্ষণই হাতিয়া ইউনিয়নের হাজার হাজার মানুষের আত্মচিৎকারে প্রকম্পিত হয়ে উঠে ওই এলাকার আকাশ বাতাশ। বাড়ি-ঘর, সহায়-সম্বল এমনকি বাপ-ভাই-বোনকে ছেড়ে নিজ নিজ জীবন বাঁচাতে এলোপাতাড়ি দৌড়াতে থাকে সকলেই অজানার উদ্দেশ্যে। প্রত্যক্ষদশীরা জানায়, নিজ চোঁখে দেখা হাতিয়া অপারেশন নামে সেই রক্তঝরা দিনের গল্প। মানুষের আত্মচিৎকার আর গুলির শব্দ আজও সেখানে অনেকের কানে বাজে। সেই দিন দৌড়ে পালানোর চেয়ে বাড়ির পাশে ঝোপ-জঙ্গলে এবং ধান ক্ষেতে শুয়ে জীবন বাঁচানোই ছিল হাতিয়ার মানুষের কাজ। সেদিন অনেকেই ব্রহ্মপুত্র নদ সাঁতরে চরাঞ্চলে গিয়ে জীবন বাঁচিয়েছে।

পাকিস্তানী সেনাদল সেদিন গ্রামের পর গ্রাম পুঁড়িয়ে ভস্ম করে দিয়েছিল। ঝোঁপে-জঙ্গলে লুকিয়ে থাকা মায়ের কোলে শিশুসহ শত শত মানুষকে টেনে হিঁচড়ে বের করে হাত-পা-চোখ বেঁধে বদ্ধভূমি ‘দাগারকুটি’ নামক স্থানে এনে নির্মমভাবে হত্যা করেছে তারা। সারা দিনব্যাপী চলে এ হত্যাযজ্ঞ ও অগ্নিসংযোগ। পুড়ে যায় হাতিয়া, অনন্তপুর, দাগারকুটি, নীলকণ্ঠ, রামখানা ও নয়াদাড়া নামক গ্রামগুলোর শত শত বসত ঘর। উলিপুর সদর থেকে মাত্র ৮ কি.মি পূর্বে প্রমত্তা ব্রহ্মপুত্র নদই শুধু নিজ বক্ষে ঝাপ্টে ধরে আছে সেই দাগারকুটি নামক গ্রামটি।

ঐতিহাসিক এ ঘটনা স্মৃতিচারণে সেখানে গণকবরের পাশে গড়ে উঠেছে স্মৃতিস্তম্ভ। প্রতিবছর বিভিন্ন সামাজিক সংগঠন স্মৃতিস্তম্ভে নিহতদের সরণে পুষ্পমাল্য অর্পন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা