সারাদেশ

মাদক কারবারির ৪ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সোলায়মান গামা (৬৪) নামে একজনের ৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (১ নভেম্বর) জামালপুরের সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামী সোলায়মান গামা জামালপুর সদর উপজেলার ঘোষপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

মামলা সূত্র জানায়, সোলায়মান গামাকে ২০১৭ সালের ১৩ নভেম্বর সকালে জামালপুর সদর উপজেলার জামতলী বাজার এলাকা থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হিরোইন বিক্রিকালে তাকে আটক করে। তার কাছ থেকে ৫৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামালপুর সদর থানায় মামলা দায়ের হয়।

বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি এবং ৮ জন সাক্ষীর মধ্যে ৬ জন সাক্ষীর জবানবন্দিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোলায়মান গামাকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশাধনী/০৪) এর ১৯(১) টেবিল ১(ক) ধারা মতে ৩ বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায় ১ একমাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এছাড়াও বিজ্ঞ আদালত একই আইনের ১৯(১) এর ৭(ক) ধারায় ১ বছর সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

উভয় সাজা একত্রে চলবে এবং আসামীর ইতোপূর্বেকার হাজতবাস ঘোষিত সাজার মেয়াদ থেকে বাদ যাবে বলে রায়ে উল্লেখ করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা দায়রা জজ আদালতের পি.পি এডভোকেট নির্ম্মল কান্তি ভদ্র এবং আসামীপক্ষের ছিলেন এডভোকেট রফিকুল ইসলাম।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা