ছবি সংগৃহীত
সারাদেশ

সিরাজগঞ্জের মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক-হেলপার ও যাত্রীরা।

সোমবার (১ নভেম্বর) সকালে নলকা সেতুর ওপরে মেরামত কাজ শুরু করলে সেতুর উভয় পাশে থেমে থেমে এ যানজটের সৃষ্টি হয়।

দুপুর থেকে এর তীব্রতা বাড়তে থাকে। যা ধীরে ধীরে হাটিকুমরুল গোলচত্বর এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) রফিকুল ইসলাম বলেন, সেতুর ওপর সংস্কার কাজ শেষ হয়েছে। কিন্তু আশপাশের মহাসড়কে কিছু ভাঙা রাস্তার কাজ চলমান রয়েছে। এগুলো শেষ হতে আরও ঘণ্টাখানেক লাগবে। মূলত এক লেন বন্ধ করে অন্য লেন দিয়ে গাড়ি চলায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে ঘণ্টাখানেক পরই যান চলাচল স্বাভাবিক হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা