ছবি সংগৃহীত
সারাদেশ

আ’লীগ প্রার্থীর কর্মীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: ঢাকার ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের আমছির মোড় এলাকায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শিহাব (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

নিহত শিহাব উপজেলার যাদবপুর ইউনিয়নের আমছিপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

যাদবপুর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ জানান, শিহাব তার কর্মী ছিলেন। রাতে শিহাবকে মারধর করে প্রতিপক্ষ মিজু চেয়ারম্যানের ভাইসহ তার লোকজন। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। ভোরে সেখানে তার মৃত্যু হয়।

অপরদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন যাদবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজু।

তিনি বলেন, ‘আমাদের লোকজনের সঙ্গে কিছু হয়নি। সোমবার রাতে আমাদের গ্রামের দুইটা ছেলেকে মারধর করে হাত-পা ভেঙে দিয়েছে শুনলাম।’

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) নির্মল কুমার দাস জানান, এ ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা