সারাদেশ

লোহার বাঁধেও কাজ হবে না বালু উত্তোলন বন্ধ না হলে

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক অসন্তোষ প্রকাশ করে বলেছেন, যতই আমরা প্রকল্প করি না কেনো, যদি বালু উত্তোলন বন্ধ করতে না পারি তাহলে লোহার বাঁধেও কাজ হবে না।

ইসলামপুরে কুলকান্দি হার্ড পয়েন্টে যমুনার তীর রক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শন কালে অসন্তোষ প্রকাশ করে এসব কথা বলেন তিনি।

গত বৃহস্পতিবার ৯০ মিটার বাঁধ ধসে যায় বাঁধ নির্মানের দেড় বছরের সময়কালে। ড্রেজার মেশিন বসিয়ে যমুনার পাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন স্থানীয় প্রশাসনের প্রতি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পানি সম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, পানি উন্নয়ন বোর্ডের কাজে একটু ধৈর্য ধরতে হয় এক বছর ফিজিবিটি স্ট্যাডি করতে হয়,কারণ শুষ্ক মৌসুম ও মনসেন দুইটাই দেখতে হয় টিকসই বিষয়ে। বাঁধ নির্মানে অনিয়ম হলেও খতিয়ে দেখে হবে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল, মহিলা এমপি হোসনে আরা, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ-দৌলা,পানি উন্নয়ন বোর্ডের মহা সচিব ফজলুর রশিদ।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ৯০ কোটি টাকার ব্যায়ে যমুনার ভাঙন প্রতিরোধে ইসলামপুরের কুলকান্দি হার্ডপয়েন্ট থেকে গুঠাইল হার্ডপয়েন্টের আড়াই হাজার মিটার বাঁধ নির্মাণ করা হয়। বাঁধটি ২০২০ সালের জুন মাসে কাজ শেষ হয়। হঠাৎ গত বৃহস্পতিবার সকালে ইসলামপুরের কুলকান্দি এলাকায় যমুনার তীর রক্ষা প্রকল্পের ৯০ মিটার বাঁধ ধসে যায়।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা