ফাইল ছবি
সারাদেশ

চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা: আরও ৫ আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার মামলায় গ্রেফতারকৃত আরও ৫ আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১ নভেম্বর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে পাঠানো আসামিদের মধ্যে মোজাম্মেল হোসেন ও বেলাল হোসেনকে তিন দিন করে, জহিরুল ইসলাম জুয়েল ও আরাফাত হোসেন সাব্বিরকে দুই দিন করে এবং পারভেজ হোসেনকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় দায়ের করা ৩০ মামলায় ২২২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে সাতজন দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ পর্যন্ত ৪১ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কুমিল্লার ঘটনার জের ধরে জুমার নামাজ শেষে চৌমুহনী শহরের বিভিন্ন মসজিদ থেকে কয়েক হাজার মুসল্লি বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। তারা চৌমুহনী ডিবি রোডে (ফেনী-নোয়াখালী সড়ক) এসে কিছু দোকানপাট ও ১০টি মন্দিরে হামলা-ভাঙচুর চালান। এ ঘটনার জের ধরে হিন্দু ধর্মের অনুসারী দুই ব্যক্তি মারা যান। আহত হন পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা