ছবি: সংগৃহীত
সারাদেশ

অস্ত্রসহ তিন রোহিঙ্গা ডাকাত আটক

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শিবিরে সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের যৌথ অভিযানে তিন ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।

আটকরা হলেন, মো. জাফর শাহ (২২), মো. সাদেক (২১) ও আয়াত উল্লাহ (২৪)। এরা সবাই টেকনাফের হোয়াইক্যংয়ের ২১নং চাকমারকুল রোহিঙ্গা শিবিরের ডি-ব্লকের বাসিন্দা।

১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে ২১নং ক্যাম্পে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল রোহিঙ্গা এমন খবরে অভিযানে যায় সেনাবাহিনী ও এপিবিএনের যৌথ টিম। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি রাম দা, দুইটি চাপাতি ও দামুর দা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান এপিবিএনের এ কর্মকর্তা।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা