ছবি প্রতীকী
সারাদেশ

বাসের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আবু তালেব মাস্টার (৭৫) বাসের ধাক্কায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার টাটকপুর ভাটার সেলিমের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তালেব মাস্টার বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের খয়েরপাড়া এলাকার সলিমুল্লাহর ছেলে।

জানা গেছে, দুপুরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বিরামপুর বাজারে যাচ্ছিলেন আবু তালেব মাস্টার। পথে ভাটার কাছে পৌঁছালে বিপরীত থেকে আসা দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা