ছবি সংগৃহীত
সারাদেশ

৫০ অ্যাম্পুলসহ মাদককারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের সাঁতাহার ঝংকার ক্লাব এলাকা থেকে জামাল সরদার (৫০) নামে এক মাদককারবারিকে ৫০ অ্যাম্পুলসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জামাল সান্তাহার পৌর শহরের সাঁতাহার মহল্লার মৃত আফজাল সরদারের ছেলে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জামাল সরদার মাদক বিক্রির উদ্দেশে পৌর শহরের সাঁতাহার মহল্লায় ঝংকার ক্লাব সংলগ্ন পাকা রাস্তায় পথচারীর মতো ঘোরাফেরা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তার দেহ তল্লাশি করলে কোমড়ে লুঙ্গির ভাজে ৫০ অ্যাম্পুল পাওয়া যায়।

জামাল সরদার একজন চিহ্নিত মাদককারবারি। মাদক কারবার ছাড়া তার অন্য কোনো পেশা নেই বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা