ছবি সংগৃহীত
সারাদেশ

অটোরিকশা ছিনতাই চক্রের গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার শিমুলতলী এলাকা থেকে অটোরিকশা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার ক্ষেতলাল উপজেলার তিলাবদুল পূর্বপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে রশিদুল (৩২) ও একই গ্রামের বাবুল মন্ডলের ছেলে রুবেল হোসেন (৩৫)।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করে নির্জন এলাকায় নিয়ে চালককে হত্যা কিংবা জখম করতেন। পরে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যেতেন।

তারা গত রবিবার (২৪ অক্টোবর) বিকালে শফিকুল ইসলামের অটোরিকশা ভাড়া করেন। তারা জয়পুরহাট শহর থেকে মঙ্গলবাড়ী বাজারের উদ্দেশ্য রওনা হন। পরে সময় কাটানোর জন্য নওগাঁর ধামইরহাট উপজেলার আলতাদিঘীতে যান। রাত হয়ে যাওয়ায় তারা জয়পুরহাট-মঙ্গলবাড়ী সড়কে শিমুলতলী এলাকায় শফিকুল হাসলামকে গলা কেটে হত্যা করেন।

সোমবার (২৫ অক্টোবর) সকালে জয়পুরহাট-মঙ্গলবাড়ী সড়কের শিমুলতলী এলাকা থেকে শফিকুলের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহতর বাবা নিলু ফকির বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা করেন। মামলার পর তদন্তে নেমে ছিনতাইকারী চক্রটিকে শনাক্ত করে পুলিশ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা