ছবি সংগৃহীত
সারাদেশ

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সংবিধান মেনে চলতে হবে

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় আগামী দিনের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে সংবিধান মেনে চলতে হবে। প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটাতে সংবিধানে যা লেখা আছে তা মেনে চলতে হবে। কারণ শত্রু চিরদিনই শত্রু। তারা সুযোগ পেলেই ছোবল দেবে। শত্রুকে প্রতিহত করতে হলে প্রশাসন, জনগণ একসঙ্গে কাজ করে যেতে হবে।’

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে কুমিল্লার নানুয়ার দিঘিরপাড়ের ক্ষতিগ্রস্ত অস্থায়ী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘অপশক্তি যে দলেরই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না। কুমিল্লার মতো দেশের অন্য কোথাও যেন আর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।’

এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজি আ ক ম বাহার উদ্দিন বাহার প্রমুখ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা