ট্রেন
সারাদেশ

চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত অবস্থায় মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টায় এ ঘটনা ঘটে।

এ কারণে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। আখাউড়া রেলওয়ে স্টেশন সুপার কামরুল হাসান তালুকদার সন্ধ্যা সাড়ে সাতটায় এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী( আপ-৬০১) ট্রেনটি সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কসবা রেলস্টেশন এলাকায় পৌছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজারুল করিম জানিয়েছেন, একটি লোকোমোটিভ গিয়ে ট্রেনটিকে নিয়ে আসার কথা রয়েছে। রাত নয়টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে ধারণা পাওয়া যায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা