ছবি সংগৃহীত
সারাদেশ

অস্ত্র মামলায় ৬ জনের কারাদণ্ড 

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে এই রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের রহিম ফকিরের ছেলে রুবেল ফকির (২২) ও একই গ্রামের রুবেলকে ১২ বছর করে; বারেক সরদারের ছেলে ইদ্রিস সরদার (৪৫), দেলোয়ার গাজীর ছেলে সাদ্দাম গাজী (২৫), মোক্তার দালালের ছেলে কাবুল দালাল (২৫), হাচেন বেপারীর ছেলে আমির ওরফে কালা আমির বেপারী (৪৫) ও রহমান ফকিরের ছেলে ওসমান ফকিরকে আট বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকার জুয়েল চৌকিদারের বাড়ির উত্তরপাশের বাগানে ২০১৬ সালের ৮ জুন সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের দল ছয় ডাকাতকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে দেশীয় তৈরি পাইপ গানসহ ডাকাতির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই রাজিব হোসেন মাদারীপুর সদর মডেল থানায় অস্ত্র মামলা দায়ের করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

রায় ঘোষণার সময় আসামি রুবেল ফকির ও ওসমান ফকির আদালতে অনুপস্থিত ছিলেন। বাকি চারজন উপস্থিত ছিলেন।

সাননিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা