ছবি সংগৃহীত
সারাদেশ

স্বামীকে হত্যার পর টুকরা টুকরা করলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ভোলা: ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের রুহিতা গ্রামের পণ্ডিতের পোল এলাকায় ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা করেছে তার দ্বিতীয় স্ত্রী।

রোববার (২৪ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নুর নাহার বেগমকে দাসহ গ্রেফতার করেছে পুলিশ।

মৃত ওই স্বামীর নাম ফরহাদ হোসেন টিটু (৪৫)। তিনি উওর দিঘলদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ঝড়ুমুন্সী বাড়ির বেলায়েত হোসেন মুন্সীর ছেলে।

জানা গেছে, ফরহাদ হোসেন টিটুর প্রথম স্ত্রী মাহামুদা বেগম তুহিনের সংসারে এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। আর দ্বিতীয় স্ত্রী নুর নাহার বেগমের সংসারে ৮ বছরের একটি ছেলে রয়েছে।

ফরহাদ দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক, হত্যা ও ডাকাতির মামলা রয়েছে। তার দ্বিতীয় স্ত্রী অনেকবার তাকে পুলিশে ধরিয়েও দিয়েছিলেন।

ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, ফরহাদ তার দ্বিতীয় স্ত্রী নুর নাহারের সঙ্গে আলীনগরে থাকতেন। শনিবার রাতে নুর নাহারের সঙ্গে তার স্বামীর পারিবারিক ঝগড়া হয়। পরে ফরহাদ ঘুমিয়ে পড়েন। এরপর রোববার ভোররাতে নুর নাহার ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা করেন। তাকে হত্যা করেই ক্ষান্ত হননি তিনি। তার হাত-পা টুকরা টুকরা করে পাতিলে রাখেন নুর নাহার।

রোববার সকালে স্থানীয়রা নুর নাহারকে ঘরের সামনে রক্তাক্ত দা হাতে বসে থাকতে দেখে ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ এসে নুর নাহারকে গ্রেফতারসহ মরদেহ উদ্ধার করে।

ফরহাদের খণ্ডিত মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। এই মামলায় আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান এসআই।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা