ছবি সংগৃহীত
সারাদেশ

‘প্রধানমন্ত্রী পাথরের মতো শক্ত’

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘কোনো ধর্মের অসম্মান হবে তেমন কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেন না। শেখ হাসিনা পাথরের মতো শক্ত, পাহাড়ের মতো উদীয়।’

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে আয়ুব বখত জগলুল স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের উন্নয়ন করছেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা প্রমুখ।

ফাইনাল খেলায় জরিরুল এফসিকে ২-১ গোলে হারায় আরপিননগর একাদশ। পরে মন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সান নিসউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা