গ্রেফতার
সারাদেশ

ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহঃ ঝিনাইদহে ১১টি ইজিবাইকসহ ছিনতাইকারী চক্রের শাহিনুর সরদার (৩২), মোছা. তিন্নী ওরফে টুনি (২৭) ও ইমরান হোসেন (৩০) নামের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকালে ঝিনাইদহ র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাব কমান্ডার এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি ছিনতাইকারী চক্রটি মাগুরার ভায়নার মোড় এলাকায় অবস্থান করছে। পরে র‌্যাবের একটি বিশেষ টিম মাগুরা ভায়না মোড়ের টিবি ক্লিনিকের পাশে বিসমিল্লাহ হোটেলের পিছনে ভাড়াকৃত গ্যারেজে অভিযান চালান।

এ সময় তাদের কাছ থেকে ১১টি ইজিবাইক, ৫৫টি ইজিবাইকের ব্যাটারি ও ১১টি ইজিবাইকের চাবি উদ্ধার করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা