সারাদেশ

গাইবান্ধায় অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকলের পাশে নির্মাণাধীন একটি পেট্রোল পাম্পের কাছ থেকে এই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) সঞ্জয় কুমার জানান, ওই এলাকায় একটি সাদা প্লাস্টিকের বস্তায় জড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতক কন্যা শিশুর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে রাতের আধারে ওই হতভাগ্য নবজাতকটিকে কেউ ফেলে রেখে গেছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা