গ্রেফতার 
সারাদেশ

বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুরঃ ফরিদপুরের মধুখালী হতে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল সেট ও সীমকার্ডসহ বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। গ্রেফতারকৃতদের সোমবার (১৮ অক্টোবর) ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ রবিউল ইসলাম (২৩), চিত্ত রঞ্জন মালোর ছেলে চন্দন মালো (২৯) এবং মাগুরা জেলার সদর সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের কাদের আল নবীর ছেলে মোঃ জাকারিয়া ইসলাম (২৬)।

এ সময় আসামীদের হেফাজত হতে বিকাশ প্রতারনার কাজে ব্যবহৃত চারটি সীমকার্ডসহ তিনটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয় ।

থানা সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিকাশ প্রতারনার মাধ্যমে জনসাধারনের নিকট হতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। বিকাশ প্রতারক চক্রের এই সদস্যরা বিভিন্ন দুর্নীতিপরায়ণ মোবাইল সীম বিক্রেতার সাথে পরস্পর যোগসাজসে ভূয়া নামে সীম কার্ড রেজিস্ট্রেশন করে। এরপর রেজিস্ট্রেশনকৃত সীমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল বিকাশ গ্রাহকের নিকট নিজেকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন দিলে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নিয়ে সাধারণ লোকজনের বিকাশ এ্যাকাউন্ট হতে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে ফরিদপুর জেলার মধুখালী উপজেলাধীন ডুমাইন গ্রামে অভিযান পরিচালনা করে বিকাশ প্রতারক চক্রের সক্রিয় ওই ৩ তিনজনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে র‍্যাবের ডিএডি শেখ ইসরাইল আমিন বাদি হয়ে রোববার মধুখালী থানায় মামলা করেছেন।

এ ব্যাপারে মধুখালি থানা অফিসার ইন চার্জ মো. সহিদুল ইসলাম বলেন, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রবিবার তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা