সারাদেশ

ঝিনাইদহে ৮ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহে যুবলীগ নেতা জাকির হোসেন শান্তিকে হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি অ্যাড. মোহাম্মদ ইসমাইল হোসাইন।

সোমবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল- ২ এর বিচারক মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালত সাত আসামি উপস্থিত ছিল।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১০ সালে ৭ জুলাই নিজ বাড়ি সদর উপজেলার কাশিমপুর এলাকায় যাওয়ার পথে বোমা মেরে যুবলীগ নেতা জাকির হোসেন শান্তিকে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন ৮ জুলাই নিহতের বাবা সিরাজুল ইসলাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা