সারাদেশ

নোয়াখালীতে চার দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলায় আগুনে চারটি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি এ অগ্নিকাণ্ডে তাদের অন্তত ১৫-২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার দত্তেরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাত পৌনে একটার হঠাৎ একটি দোকানে আগুনের শিখা জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে এ আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে মাইজদী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে চারটি দোকান পুড়ে যায়।

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার ম্যান হাসান মিয়া অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা