মৃত্যুদণ্ড 
সারাদেশ

কৃষক হত্যায় একজনের মৃত্যুদণ্ড 

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জ সদর উপজেলায় কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম জসীম উদ্দিন (৩৫)। এ সময় মামলার বাকি ৪ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

সোমবার (১৮ অক্টোবর) সকালে আসামিদের উপস্থিতিতে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নার্গিস ইসলাম এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ জানানো হয়, পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে মনাকর্ষা গ্রামের জসিম উদ্দিনের লোকজনের সঙ্গে বাচ্চু মিয়ার লোকজনের বিরোধের জের ধরে ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর বিকেলে বাজারে ধান বিক্রি করতে যাওয়ার পথে কৃষক বাচ্চু মিয়াকে কুপিয়ে হত্যা করেন জসিম উদ্দিন ও তার ভাইয়েরা।

মামলার বিবরণে আরও বলেন, এ ঘটনায় নিহত বাচ্চুর ভাই হারুন অর রশীদ বাদী হয়ে ৬ জনকে আসামি করে ওইদিন কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত সোমবার (১৮ অক্টোবর) সকালে এ রায় ঘোষণা করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা