আত্মহত্যা
সারাদেশ

পূজার জামা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, বগুড়াঃ দুর্গাপুজায় জামা কেনার টাকা না দেয়ায় কলেজ পড়ুয়া ছাত্র কনক চন্দ্র (১৮) গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। কনক বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ছোট কঞ্চি গ্রামের দিনমজুর খগেন চন্দ্রের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার থেকে শুরু হওয়া শারদীয় দুর্গাপূজায় আর্থিক সংকটের কারনে দিনমজুর খগেন চন্দ্র ছেলে কনককে নতুন শার্ট প্যান্ট কেনার টাকা দিতে পারেননি। সেই অভিমানে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ঘরে ফাঁস লাগিয়ে কনক আত্মহত্যা করে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করলেও ততক্ষণে সে মারা যায়।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী কনকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা