সারাদেশ

সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভারতের অ্যাম্বুলেন্স উপহার

নিজস্ব প্রতিনিধি, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারত সরকারের পক্ষ থেকে উপহার লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি।

বাংলাদেশের ভারতীয় হাইকমিশন সূত্রে জানা যয়, আধুনিক ও জীবন রক্ষাকারী যন্ত্রপাতি সম্বলিত নতুন অ্যাম্বুলেন্সটি হাসপাতালে যাওয়ার পথে রোগীদের মানসম্মত জরুরি সেবা ও ট্রমা লাইফ সাপোর্টের জন্য উপযোগী। চলতি বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছে।

হাইকমিশন সূত্রে আরও জানা যায়, ভারত করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে বিভিন্ন উপায়ে, যেমন- পিপিই কিট, চিকিৎসা সরঞ্জাম, টেস্টিং কিট, টিকা সরবরাহ সক্ষমতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা ভাগাভাগি কর্মশালার মাধ্যমে সহায়তা করেছে। এ বছরের শুরুর দিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় ভারতের সাহায্যের প্রয়োজন হলে বাংলাদেশও সাড়া দিয়েছিল। তাই বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে, জনস্বাস্থ্য ও জনগণের কল্যাণের উন্নতি সাধনে ভারত তার সামর্থ্যের মধ্যে বাংলাদেশকে সহায়তা করার জন্য যা করতে পারে তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা