ছবি সংগৃহীত
সারাদেশ

সিলেট জেলা ছাত্রলীগ নেতার বাসায় হামলা

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সদ্য ঘোষিত সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের বাসায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তার বাড়িতে ভাঙচুর চালায়।

মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর আম্বরখানা বড়বাজারস্থ ছাত্রলীগ নেতার বাসায় এ হামলার ঘটনা ঘটে।

রাহেল সিরাজের ভাই গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ অভিযোগ করে বলেন, ‘সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরীয়ার আলম সামাদ ও মহানগর শাখার সাবেক সহ সভাপতি সুজেল তালুকদারের নেতৃত্বে ৩০-৩৫ জন যুবক তার বাসায় হামলা চালান। এ সময় তিনি বাসার বাইরে ছিলেন। হামলাকারীরা বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। পরে তারা ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।’

সিলেট বিমানবন্দর থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, ‘হামলার কোনো ঘটনা ঘটেনি।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা