ছবি সংগৃহীত
সারাদেশ

মাদারীপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক কিশোরকে অপহরণের পর হত্যার দায়ে ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় অপর দুই আসামিকে খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার উত্তর কৃষ্ণনগর গ্রামের সাইদ সর্দারের ছেলে ইমরান হোসেন সর্দারকে ২০০৯ সালের ২১ মে বাজার থেকে আসার পথে অপহরণ করেন অজ্ঞাত ব্যক্তিরা। একটি মোবাইল নাম্বার থেকে অপহরণের বিষয়টি নিশ্চিত করেন। পরে ওই বছরের ২৪ মে কালকিনি সমিতির হাট আড়িয়াল খাঁ নদীর পাশ থেকে হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিন রাতেই সাইদ সর্দার বাদী হয়ে কালকিনি থানায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা