শ্বশুর
সারাদেশ

জামাইয়ের হাতে শ্বশুর খুন

নিজস্ব প্রতিনিধি, যশোরঃ যশোরের শার্শা উপজেলার লক্ষপুর ইউনিয়নে জামাইয়ের হাতে শ্বশুরের হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ অক্টোবর) ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, মেয়ের জামাই তুহিন (২৫), তুহিনের ভাই রুহিন (২০) ও তুহিনের বাবা কুদ্দুস (৫৫)।

জানা গেছে, আবু মুসার মেয়ের সঙ্গে একই গ্রামের কুদ্দুসের ছেলে তুহিনের ২ মাস আগে বিবাহ বিচ্ছেদ ঘটে।

এদিকে আবু মুসা তার নাতি ছেলে আরিয়ানকে (৪) তার দাদা বাড়ি থেকে নিয়ে আসতে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তার জামাই তুহিনসহ তার ছোট ভাই রুহিন, তাদের বাবা আব্দুল কুদ্দুস, চাচা সুসান এবং কয়েকজন মিলে দেশীয় অস্ত্র দা, বটি, বাঁশ, লাঠি ও রড দিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে। মারধরের এক পর্যায়ে মুসা ঘটনাস্থলেই মারা যান।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। একই সঙ্গে এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। এছাড়াও মামলার প্রস্তুতি চলছে।


সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা