সারাদেশ

নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার ক্ষতি 

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের কুশা হাজী বাড়িতে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর ভস্মীভূত হয়েছে। এ অগ্নিকাণ্ডে আরও তিনটি ঘর আংশিক পুড়েছে। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (৩ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

শনিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা সুজন জানান, শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামের কুশা হাজী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে চারটি ঘর পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে আরও তিনটি ঘর আংশিক পুড়েছে। এলাকাবাসী ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে মর্জিনা আক্তার ও সফিকুর রহমানসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

মোহাম্মদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বপন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা