ব্রাহ্মণবাড়িয়া
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়া

চায়ের দোকানে জুয়া, তিনজনের সাজা 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় চায়ের দোকানে বসে ওয়েব সাইট বেট৩৬৫ (থ্রিসিক্সটিফাইভ)-এর মাধ্যমে জুয়া খেলার সময় তিনজনকে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেনের ভ্রাম্যমাণ আদালত তাদেরকে সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, পৌর এলাকার কাজীপাড়ার ফারুক মিয়া (৪৯), রায়হান আহমেদ (৩২) ও মো. মোস্তাক আহমেদ (৪২)।

এছাড়া চায়ের দোকানের মালিক ফারুককে তিন মাস এবং রায়হান আহমেদ ও মোস্তাক আহমেদকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। সে সময় তাদের কাছ থেকে জুয়া খেলার ৫৩ হাজার ৯৮২ টাকা, দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন সেট জব্দ করা হয়। এ সময় সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিন সারোয়ার উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পৌর এলাকার কাজী মাহমুদ শাহ রোডের ফারুক মিয়ার চায়ের দোকান কাজী মাহমুদ শাহ রেস্টুরেন্টে বসে অনলাইনে মুঠোফোনে জুয়া খেলার ওয়েব সাইট বেট৩৬৫ (থ্রিসিক্সটিফাইভ)-এর মাধ্যমে জুয়া খেলছিলেন বলে বিভিন্ন মাধ্যমে জানতে পারে উপজেলা প্রশাসন। খোঁজ নিয়ে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন উপজেলা প্রশাসন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা