পত্রিকা
সারাদেশ

বরিশালে পত্রিকা অফিসে হামলা

নিজস্ব প্রতিনিধি, বরিশালঃ বরিশালে স্থানীয় পত্রিকা 'দৈনিক দখিনের সময়' অফিসে ঢুকে পত্রিকাটির সম্পাদক আলম রায়হানসহ তিনজনকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

শনিবার (২ অক্টোবর) রাতে নগরীর বটতলা এলাকায় 'দৈনিক দখিনের সময়' পত্রিকা কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। আহত আলম রায়হানকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে এ হামালার ঘটনা ঘটতে পারে।

এ ঘটনায় আহত হয়েছেন দৈনিক দখিনের সময়'র বরিশাল বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হাফিজ উদ্দিন ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ প্রতিনিধি মশিউর রহমান।

আহত মশিউর রহমান বলেন, 'অফিসের সামনের জায়গাটায় পানি জমলে সেখানে বালু ফেলছিলেন দুই শ্রমিক। এসময় তৌহিদ, উজ্জ্বল, সিদ্দিকসহ ১০-১২ জন লোক এসে শ্রমিকদের মারধর করে একটি ডোবায় ফেলে দেন। দৈনিক দখিনের সময় পত্রিকার সম্পাদক আলম রায়হান তাঁদেরকে উদ্ধার করতে গেলে তাঁকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে সন্ত্রাসীরা পত্রিকা অফিসে ঢুকে সাংবাদিক হাফিজ ও আমাকে মারধর করেন। গুরুতর অবস্থায় আলম রায়হানকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, হামলাকারীদের সাথে সাংবাদিক আলম রায়হানের জমিসংক্রান্ত বিরোধ চলছে। আলম রায়হানের ওপর হামলা করে হামলাকারীরা তাদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করে পুলিশে খবর দেন। তবে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই অভিযোগকারীরাই সাংবাদিক আলম রায়হান ও তাঁর অফিসে হামলা করেছে। এ ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা