সারাদেশ

নোয়াখালীতে টিকা না পেয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীতে করোনা টিকা না পেয়ে বিক্ষোভ মিছিল করেছে স্বাস্থ্য বিভাগ থেকে এসএমএস পাওয়া টিকা প্রত্যাশী প্রবাসীরা।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বেগমগঞ্জ উপজেলার ৩০ শয্যা বিশিষ্ট কোভিড আইসোলেশন ইউনিটের সামানে এ বিক্ষোভ মিছিল করে টিকা প্রত্যাশীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে এসএমএস পাওয়া কয়েকশ টিকা প্রত্যাশী বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কোভিড হাসপাতালের সামনে জড়ো হন। তারা এসে দেখেন হাসপাতালের প্রধান গেইটসহ সবগুলো কক্ষেই তালা ঝুলছে। কথা বলার মতো কাউকে পাননি তারা। এ সময় দূর থেকে আসা টিকা প্রত্যাশীরা চরম ভোগান্তির শিকার হন। পরে ক্ষিপ্ত টিকা প্রত্যাশীরা হাসপাতালের সামনেই বিক্ষোভ করেন।

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অসিম কুমার বলেন, ‘আজকে আমাদের কাছে টিকা ছিলো না। এ কারণে টিকা দেয়া যায়নি। গতকাল মাইকিংসহ বিভিন্ন প্রচারণা করে বিষয়টি স্থানীয়দের অবহিত করা হয়েছিলো। এরপরও কিছু প্রবাসী চলে এসেছে। তবে আগামীকালের মধ্যে টিকা চলে আসবে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা