ফাইল ছবি
সারাদেশ

রাবিতে প্রতি আসনে লড়বেন ৩১ ভর্তিচ্ছু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ৬ অক্টোবর পর্যন্ত।

ভর্তি পরীক্ষায় এবার ৪ হাজার ১৯১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ২৭ হাজার ৬৪৭ শিক্ষার্থী। ফলে প্রতি সিটের জন্য লড়বেন প্রায় ৩১ ভর্তিচ্ছু শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমান।

তিনি আরও জানান, ৪ অক্টোবর সোমবার সি (বিজ্ঞান) ইউনিট, ৫ অক্টোবর মঙ্গলবার এ (মানবিক) ইউনিট ও ৬ অক্টোবর বুধবার বি (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন ৩ শিফটে সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা, দুপুর বারোটা থেকে একটা ও বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে।

এর মধ্যে পরীক্ষায় সি ইউনিটে ৪৪ হাজার ১৯৪ জন, এ ইউনিটে ৪৩ হাজার ৫৫৮ জন ও বি ইউনিটে ৩৯ হাজার ৮৯৫ জন মিলে মোট ১ লাখ ২৭ হাজার ৬৪৭ জন ভর্তিচ্ছু অংশ নেবেন।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীদের জন্য স্থান সংকুলান সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলসমূহের কমন স্পেস যেমন টিভি রুম, ওয়েটিং রুম, হল রুম, নামাজ ঘর ইত্যাদি স্থানে অবস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পরীক্ষা চলাকালীন অভিভাবকদের বসার জন্য ক্যাম্পাসে নির্ধারিত কয়েকটি স্থানে ব্যবস্থা করা হয়েছে।

ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষা কক্ষসহ পুরো ক্যাম্পাস চার স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকবে। পরীক্ষা সংক্রান্ত যেকোনো ধরনের অপরাধ যেমন, অসদুপায় অবলম্বন, আর্থিক লেনদেন, ভুয়া ও ভাড়াটে পরীক্ষার্থীর তৎপরতা, ওএমআর শিট পরিবর্তন ইত্যাদিসহ অন্য যেকোনো অপরাধ কঠোরভাবে দমন করা হবে। এ জাতীয় যেকোনো ধরনের অপরাধের বিচারে সার্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালিত হবে।

পরীক্ষা কক্ষের শৃঙ্খলা ভঙ্গসহ উপরোক্ত যেকোনো অনিয়মের সন্ধান পেলে দ্রুত নিচে উল্লেখিত ফোন নাম্বারে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে। প্রক্টর, রাবি : ০১৭১১-৫৭৪৮৬৩; ভারপ্রাপ্ত কর্মকর্তা, মতিহার থানা : ০১৩২০-০৬১৬২৩।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd-এর admission মেন্যু থেকে এবং অফিশিয়াল ফেসবুক পেজ University of Rajshahi-তে দেখা যাবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা