ছবি: সংগৃহীত
সারাদেশ

সীমান্তে ভারতীয় ২৩ মহিষ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মহিমপাড়া ধান ক্ষেত থেকে ২৩ ভারতীয় মহিষ ও তিনটি হরিয়ানা গরু উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টায় এসব মহিষ ও গরু উদ্ধার করা হয়।

জানা গেছে, দহগ্রাম ইউনিয়নের সীমান্তবর্তী মহিমপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে গরু ও মহিষ দেশে প্রবেশ করছে বলে গোপন সংবাদ পায় পাটগ্রাম নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) একটি টিম। পরে সেখানে অভিযান চালানো হয়।

পাটগ্রাম সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান জানান, দুপুর ১টায় উদ্ধার করা গরু ও মহিষ দহগ্রাম পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান জানান, এ ঘটনায় আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা