ছবি: সংগৃহীত
সারাদেশ

কাতলের দাম ৫২ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে স্থানীয় জেলে মনির শেখের জালে ২৬ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটি ৫২ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ী কিনে নিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টায় এ মাছটি ধরা পড়ে।

জানা গেছে, মনির শেখ মাছটি দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটে নিয়ে আসলে ১ হাজার ৯০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৪০০ টাকায় কিনে নেন সম্রাট শাহজাহান শেখ। পরে তিনি মুঠোফোন ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।

রাজবাড়ী জেলা মৎস্য অফিসার রোকনুজ্জামান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়ালন্দ এলাকা পদ্মা-যমুনার মিলনস্থল। যে কারণে নদীর গভীরতা বেশি। মাছের খাদ্য উৎপাদনও বেশি। সেই কারণে সারা বছর পদ্মা-যমুনার মিলনস্থল এলাকায় বড় বড় মাছ জেলের জালে ধরা পড়ে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা