ছবি: সংগৃহীত
সারাদেশ

কারুশিল্পীদের প্রণোদনা দেয়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, ‘বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভেতরে নির্মাণাধীন উন্নয়নকাজের ৫০ শতাংশ অগ্রগতি হয়েছে। যত দ্রুত সম্ভব কাজ শেষ করা হবে।’

সোনারগাঁয়ে ফাউন্ডেশনের ভেতরের ভবন সম্প্রসারণ, নতুন অডিটোরিয়াম ভবন, ডাকবাংলো ভবন ও ক্যাফেটেরিয়ার নতুন ভবন নির্মাণকাজ চলছে। রোববার (২৬ সেপ্টেম্বর) উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘কারুশিল্পীদের জন্য ৪৮টি দোকান বরাদ্দ দেয়া হয়েছে। এবং কারুশিল্পীদের প্রণোদনা প্রদান করা হয়েছে।’

উল্লেখ্য, ১০ এপ্রিল থেকে ‘বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ উন্নয়ন’ প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পের অনুমোদিত ব্যয় ধরা হয়েছে ১৪৭ কোটি ২৬ লাখ টাকা।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা