সারাদেশ

স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ সুরমা (সিলেট): সিলেটে আব্দুল হক মোবাশ্বির নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দ্বিতীয় স্ত্রী পান্না বেগমকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার চান্দাই থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পান্না বেগম চান্দাই এলাকার রবিউল আলমের মেয়ে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পান্না বেগমকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার ধােপাঘাট এলাকার হাউজিং প্রকল্পের একটি টিনশেড ঘর থেকে আব্দুল হক মোবাশ্বিরের (৫৯) রক্তমাখা মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়, ওই হাউজিং প্রকল্পের সবজিবাগান দেখাশােনার দায়িত্বে থাকা কেয়ারটেকার জমির মিয়া শনিবার বিকেলে মোবাশ্বিরের টিনশেড ঘরের গেট ভেতর থেকে লাগানাে দেখেন। ডাকাডাকির একপর্যায়ে জমির মিয়া গেটের ভেতরে প্রবেশ করে মেঝেতে রক্তমাখা মােবাশ্বিরের মরদেহ পড়ে থাকতে দেখেন। তিনি বিষয়টি স্বজনদের জানালে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মোবাশ্বির মোগলাবাজার থানার সিলাম শেখপাড়ার মৃত ফজলুল হকের ছেলে। এ ঘটনায় রাতেই মোবাশ্বিরের বড় ভাই মুহিবুল হক দক্ষিণ সুরমা থানায় হত্যা মামলা করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা