সারাদেশ

কক্সবাজারে অপহৃত তিন বাংলাদেশিকে উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীর হাতে অপহৃত তিন বাংলাদেশিকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। উদ্ধার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার আল আমিন (২৭), ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকার মো. মুক্তার হোসেন মৃধা (২৭) এবং নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা আজিজুল ইসলাম (২৪)। তারা তিন জনই শ্রমিক হিসেবে কাজ করতেন।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী দলের অন্তত ১৮ সদস্য পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, কাজের কথা বলে ওই তিন জন শ্রমিককে হ্নীলা এলাকায় ডেকে আনে রোহিঙ্গা সন্ত্রাসীরা। সেখান থেকে শনিবার তাদের অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। এরপর ফোনে শ্রমিকদের পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে পাঁচ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মেরে ফেলার হুমকি দেয়। অপহৃতদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি র‌্যাবকে জানানো হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, র‌্যাবের একটি দল ওইদিন দুপুরে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে অভিযান পরিচালনা করে। এ সময় পাহাড়ে ত্রিপল দিয়ে বানানো একটি ঝুপড়ি ঘর থেকে অপহৃত তিন জনকে উদ্ধার করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম আজিজুল ইসলামের বড় ভাই বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেছেন। অপহরণকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা