ছবি: সংগৃহীত
সারাদেশ

আলহাজ না লেখায় হামলা, আহত ৫

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরের গুরুদাসপুরের ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। হালখাতার আমন্ত্রণে কার্ডে নামের সঙ্গে আলহাজ না লেখায় এ হামলার ঘটনা ঘটে।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে এ হামলার ঘটনায় মামলা হয়।

আহতদের মধ্যে ওই গ্রামের অন্তঃসত্ত্বা রিক্তা বেগম (২৮) ও তার স্বামী দর্জি আনোয়ার হোসেন (৩৭) গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে আশঙ্কাজনক অবস্থায় আবু জাফর (৬৭) ও তার স্ত্রী সুফিয়া (৫৮) এবং ছেলে সাহাবুলকে (৩৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জানা গেছে, দাদুয়া গ্রামের আনোয়ার হোসেনের সিট কাপড়ের দোকানে বকেয়া ছিলো প্রতিবেশী আমিনুল হকের। সে বকেয়ার হালখাতার কার্ডে নামের আগে আলহাজ না লেখায় তার স্বজনদের ক্ষোভ ছিলো দোকানি আনোয়ার হোসেনের ওপর। সে সূত্র ধরেই বুধবার বেলা ১১টার দিকে কামাল এবং জিয়ারুলসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় তারা দোকানে থাকা নগদ টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান। প্রতিবাদ করতে গেলে তারা ভুক্তভোগী ব্যক্তিদের কুপিয়ে রক্তাক্ত করেন। এতে পাঁচজন গুরুতর আহত হন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন জানান, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা