সারাদেশ

প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের বোয়ালমারীতে বিয়ের দাবিতে এক প্রেমিকা গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে প্রেমিকের বাড়িতে অনশন করছেন। প্রেমের টানে ওই প্রেমিকা বরিশাল থেকে বোয়ালমারীতে এসে তার প্রেমিকের গ্রামের বাড়িতে অবস্থান করছেন।

জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামের জবেদ মোল্লার ছেলে মো. হুমায়ুন মোল্লা (২৮) ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন। ওই গার্মেন্টসেই কাজ করেন বরিশালের বানারীপাড়া উপজেলার বড়করপাকর গ্রামের মো. হাবিব হাওলাদারের মেয়ে মোছা. তানিয়া খানম। একই গার্মেন্টসে কাজ করার সুবাদে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত আড়াই বছর ধরে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে এক সঙ্গে থাকতেন। এক পর্যায়ে কোনও কিছু না বলে হুমায়ুন সেখান থেকে পালিয়ে যান। উপায়ন্তর না দেখে তানিয়া খানম গত ২১ সেপ্টেম্বর হুমায়ুনের বোয়ালমারীস্থ বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন করছেন। এদিকে, হুমায়ুনের স্বজনরা মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে চতুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য অলিয়ার রহমান খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার মেয়েটি হুমায়ুনের বাড়িতে এসে উঠেছে। তাদের মধ্যে প্রেম ও শারীরিক সম্পর্ক ছিল বলে শুনেছি। হুমায়ুন এই মুহূর্তে পলাতক রয়েছেন।

বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। স্থানীয় ইউপি চেয়ারম্যান যদি বিষয়টির মীমাংসা করতে পারেন তাহলে ভালো। আর তিনি আইনগত সহায়তা চাইলে তা দেয়া হবে।

সাননিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা