ছবি: সংগৃহীত
সারাদেশ

গরুর পচা মাংস বিক্রি

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরের কাঁচা বাজারে গরুর পচা মাংস বিক্রি করার অপরাধে রিয়াদ হোসেন নামে এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রামগঞ্জ উপজেল নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা এ জরিমানা করেন।

জানা গেছে, রামগঞ্জ পৌর শহরের কাঁচা বাজারে কসাই রিয়াদ বাসি ও পচা মাংস বিক্রি করছিলেন। খবর পেয়ে ইউএনও তাপ্তি চাকমা সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। ঘটনার সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার আইনে কসাই রিয়াদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৪০ কেজি পচা মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা