সারাদেশ

সিলেটে দুই বোনের ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর আম্বরখানা মজুমদাররি এলাকায় ৩১নং বাসায় আপন দুই বোন আত্মহত্যা করেছেন। বাসার ছাদের উপরে গলায় ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেন। নিহতরা হলেন- ওই বাসার মৃত কলিমউল্লাহর মেয়ে শেখ রাণী জমিদার (৩৮) ও ফাতেমা বেগম (২৭)।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করে আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই মফিজুল ইসলাম জানান, আজ সকালে পরিবারের সদস্যরা বাসার ছাদে দুই বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর দেওয়া হয় পুলিশে। ছাদের উপর থাকা পিলারের রডের সাথে ঝুলে গলায় ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেছেন।

এসআই মফিজ আরও জানান, আপন চার বোনের মধ্যে একজনের বিয়ে হয়েছে। তিনি যুক্তরাজ্যে থাকেন। বাকিদের বিয়ে হয়নি এখনও।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা