ছবি: সংগৃহীত
সারাদেশ

দেবীগঞ্জ মেয়র হলেন আ'লীগের বিদ্রোহী প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু বকর সিদ্দীক বিজয়ী হয়েছেন। রেল ইঞ্জিন প্রতীকে ২৯৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যয় হাসান এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে আবু বকরের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ২২৪৭ ভোট পান। এছাড়া মো. আসাদুজ্জামান আসাদ ক্যারাম বোট প্রতীকে ১ হাজার ৯৮ ভোট, নুর নেওয়াজ মোবাইল প্রতীকে ১ হাজার ১২৮ ভোট, আখতার হোসেন নিউটন জগ প্রতীকে ১৪৯ ভোট, এফ এস এম মোফাখখারুল আলম বাবু চামচ প্রতীকে ১৫৬ ভোট, সরকার ফরিদুল ইসলাম নারিকেল গাছ প্রতীকে ৩১৪ ভোট, জাকারিয়া ইবনে ইউসুফ ইস্ত্রি মেশিন প্রতীকে ১০৩ ভোট এবং মাসুদ পারভেজ কম্পিউটার প্রতীকে ১০৬ ভোট পান।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা