সারাদেশ

বিপুল ভোটে দ্বিতীয়বার মেয়র হলেন শান্ত

নিজস্ব প্রতিনিধি, যশোর: যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌরসভা সাধারণ নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। তিনি পেয়েছেন ২২ হাজার ৯১৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের এইচ এম মহসীন পেয়েছেন ৭ হাজার ৮২৯ ভোট এবং অপর প্রার্থী জাতীয় পার্টির লাঙল প্রতীকের মো. আলমগীর ফারাজী পেয়েছেন ৭৩৫ ভোট।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন নওয়াপাড়া পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুর রহমান।

২০১৬ সালে নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের সুশান্ত কুমার দাস শান্ত বিএনপির প্রার্থীকে পরাজিত করে প্রথমবারের মতো মেয়র পদে নির্বাচিত হন। তিনিই এ পৌরসভায় দ্বিতীয়বারের মতো নির্বাচিত একমাত্র মেয়র।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা