সারাদেশ

 ফেনীতে মেয়র প্রার্থীর সমর্থকসহ গ্রেফতার ১৪

নিজস্ব প্রতিবেদক: ফেনীর সোনাগাজীতে পৌর নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বিভিন্ন ভোটকেন্দ্রে অভিযান চালিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর এক সমর্থকসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে ভোট শুরুর পর পৌর সভার ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র, এনায়েত উল্লাহ মহিলা কলেজ কেন্দ্র, উত্তর চরছান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও প্রি-ক্যাডেট কেন্দ্রে সরে জমিনে চিত্র দেখা গেছে।

সোনাগাজী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকের হাফেজ হিজবুল্লাহ, স্বতন্ত্র মোবাইল প্রতীকে আবু নাছের ও জগ প্রতীকে শেখ সেলিম নির্বাচনে অংশ নিয়েছেন।

জানা গেছে, উত্তর চরছান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের সময় মেয়র পদে ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ হিজবুল্লাহকে নাজেহাল করেন নৌকা প্রতীকের সমর্থকরা।

এছাড়া সকাল ১০টার দিকে আলহেলাল একাডেমি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী ইমাম উদ্দিন ভূঁঞা ও আব্দুল হালিম সোহেল ভূঁঞার সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে বিজিবি পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের নৌকা প্রতীকের এজেন্ট মো. জনি দিপুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রের আশপাশে ফেনী ও সোনাগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নৌকা প্রতীকের সমর্থক অবস্থান নিয়ে কেন্দ্রে তাদের সমর্থক ছাড়া কাউকে ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী আবু নাসের।

খোঁজ নিয়ে জানা গেছে, ভোট শুরুর পর ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন শুরু করলেও ভোটারের উপস্থিতি একেবারে কম। ৬ নাম্বার ওয়ার্ডের কেন্দ্র ছাড়া বাকি ৮ টি কেন্দ্রে মেয়র পদে নৌকা প্রতীকের এজেন্ট ছাড়া অন্য তিন প্রার্থীর এজেন্ট খুঁজে পাওয়া যায়নি।

মেয়র প্রার্থী আবু নাসের ও হাফেজ হিজবুল্লার অভিযোগ, সরকারি দলের সমর্থকরা তাদের এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) মাইনুল ইসলাম ১৪ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা