টিকটক
সারাদেশ

ক্লাসরুমে টিকটক ভিডিও করে সমালোচনায় ছাত্রী 

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: কুমিল্লার টমসব্রিজ এলাকার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের শ্রেণীকক্ষে টিকটিক ভিডিও বানিয়ে সমালোচনার মুখে পাঁচ কিশোরী। ইতিমধ্যে তাদের ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ফাঁকা ক্লাসরুমে স্কুল পোশাকে ছাত্রীরা কালো চশমা পরে হিন্দি গানের সাথে টিকটিক তৈরী করছিলো।

জানা যায়, কুমিল্লার টমসমব্রিজ এলাকায় অবস্থিত তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী। তারা সকলে স্কুলের কক্ষে এবং বারান্দায় ভিডিও তৈরী করেছেন।

স্কুলের শ্রেণীকক্ষে ভিডিও বানানোর কারণে নানা সমালোচনার মুখে পড়েছেন তারা। ভিডিওটির কমেন্ট বক্সে অনেকে লিখেছেন, কুমিল্লার আদর্শসহ বিদ্যাপীঠ হিসেবে ‘ইবনে তাইমিয়া’ সবার কাছে পরিচিত। সেখানে এমন ভিডিও বানানো মানা যায় না। এটি ছাত্র-ছাত্রীদের জন্য খারাপ বার্তা দেবে।

ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শফিকুল আলম হেলাল জানান, আমাদের স্কুলের পাঁচ শিক্ষার্থী ক্লাসে টিকটক ভিডিও তৈরি করলে ফেসবুকে ছড়িয়ে পরে। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠান-প্রধান হিসেবে আমি খুব বিব্রত। তবে আমরা ওই শিক্ষার্থীদের বহিষ্কার করিনি। সর্বোচ্চ সতর্ক করেছি।

তিনি আরও বলেন, গত রোববার ওই ৫ শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনেছি। শিক্ষার্থীদের সতর্ক করার সাথে সাথে অভিভাবকের সতর্ক করেছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা